Followers

Saturday, August 15, 2020

পতাকার আর এক রং

                                  
                                            
  "বন্দে মাতরম্ ৷সুজলাং সুফলাং মলয়জশীতলাম্ শস্যশ্যামলাং মাতরম্ ! ........." এই গানেই সকালের ঘুম ভাঙলো দিয়ার।দিয়া ক্লাস ফোরে পড়ে। পাশের গ্রামের মাঠ পেরিয়ে এক ছোট প্রাইমারি স্কুলে। 
      আজ স্বাধীনতা দিবস ।মাথায় গেরুয়া , সবুজ ,সাদা ফিতে, এক হাতে কাগজের বানানো জাতীয় পতাকা ও এক হাতে  ঝুড়ি ভর্তি ফুল নিয়ে তেরঙ্গা পোশাক পরিধান করে যথা সময়ে রওনা হলো স্কুল এর দিকে।গ্রাম থেকে স্কুল প্রায় ১৫ মিনিটের হাঁটা পথ।দিয়া হেঁটেই রোজ স্কুলে যায়। আজ ও খুব খুশি কারণ স্কুলে ওরা বন্ধুরা মিলে স্বাধীনতা সংগ্রামী দের উপর একটা নাটক  পরিবেশন করবে আর সেইজন্যই তো নিজেকে সাজিয়ে তুলেছে তেরঙ্গা পোশাকে।
     আজ খুব বৃষ্টি রাস্তাও ফাঁকা ।রাস্তায় হাটতে হাটতে মনে মনে ভাবতে থাকলো তার নাটক দেখতে দর্শক এর ভিড় হবে তো!!!ভাবতে ভাবতে হঠাৎ তার নজরে পড়লো ,ওই মাঠেই  কয়েকজন ছেলেরা মিলে পতাকা উত্তোলন করছে ।সেই দেখে দিয়ার ইচ্ছে হলো একবার ওখান থেকে ঘুরে তারপর স্কুলে যাবে। এদিকে ঠিক সকাল ৮:৩০ টাতে স্কুলে  জাতীয় পতাকা উত্তোলন হলো। সবাই এক এক করে শহীদ বেদিতে মাল্য দান করে জাতীয় সঙ্গীত গাইলো।কিন্তু দিয়া এখনো স্কুলে পৌঁছালোনা।এদিকে ওর বন্ধুরা অপেক্ষা করছে নাটক পরিবেশনের জন্যে।স্কুল এর সমস্ত টিচার দের জানানো হলো ।মাইকে ঘোষনাও করা হলো। কিন্তু দিয়া তো স্টেজে এলোনা ।কোনো ক্রমে দিয়া কে ছাড়াই নাটকটি শেষ মুহূর্তে সমাপ্ত করা হলো।
প্রায় বারো ঘণ্টা কেটে গেলো দিয়ার খোঁজ এখনো পাওয়া যায়নি।সারা গ্রাম দিয়া কে তন্ন তন্ন করে খুঁজছে।অনেক চিরুনি তল্লাসী চালানোর পর অবশেষে দিয়ার খোঁজ পাওয়া গেল।সেই মাঠের এক কোনে সজ্জিত পতাকার সাথে এবং তার  গা এ তখন গেরুয়া , সাদা সবুজ ছাড়াও আর একটা রং ছিল ______লাল!!!
    দেশ স্বাধীন তো হলো । কিন্তু পতাকা আজ  লাঞ্চিত ,কলংকিত ।ছোট্ট দিয়ার মতো প্রতিনিয়ত রক্তাক্ত কাপড় দিয়ে ঢাকা হচ্ছে ভারতমাতার নিথর দেহ।যেদিন  চিরকাল এর জন্যে মুছে যাবে এই লাল রং ।সেইদিন থেকে উদয় হবে প্রকৃত স্বাধীন দিবসের সূর্য । এখন তো শুধুই নিদ্রাহীন অন্ধকার রজনী।

                                                                                                       Chitra Adhikary (15/08/2020)

No comments:

Post a Comment

নববর্ষ