Followers

Saturday, August 8, 2020

প্রেম ও প্রকৃতি

                                         
    আমার বাড়ি টা মহারাণীর বাড়ি থেকে কিছুটা দূরে ......মহারানী অর্থাৎ ভিক্টোরিয়া ..জায়গাটা প্রায় সকলের  জানা।তাই প্রায়শই বিকেল বেলা একটু প্রকৃতির স্পর্শ পেতে চাইলে চলে আসি এখানে।প্রায় ঘন্টা খানেক ঘোরাফেরা করি..গাছ গাছালি ,কাক পক্ষী, ঝিল এবং ঝিল এর মাছ এরাই আমার বন্ধু।এদের সাথেই আড্ডা মেরে সন্ধ্যের আগে বাড়ি ফিরে যাই___। আর  কাক পক্ষী বলতে একটা কথা মনে পড়লো..যদিও বা ভারতবর্ষে শালিক পাখি প্রায় লুপ্ত কিন্তু এখানে জোড়া শালিক খুব বেশি দেখা যায় _____হা হা হা!!!  আসলে একটু মজা করলাম ..জোড়া শালিক অর্থাৎ মানুষ রুপী প্রেম পক্ষী। ওদের আর আমার মধ্যে মিল হচ্ছে যে ওরাও প্রেম করছে আর আমিও.... আজ্ঞে হ্যাঁ.. ওরা মানুষ এর সাথে আর আমি প্রকৃতির সাথে___Love is love.....
    কিন্তু আমার সবার মধ্যে থেকে একটা জোড়া শালিক কে খুব পছন্দ..ওরা সবার চেয়ে আলাদা..প্রায় সাথে একটা Notebook এনে কিসব লিখে এবং আঁকে।সবচেয়ে যেটা ভালো লাগে ওদের প্রান খোলা হাঁসি...যেন জীবন এর আনন্দের রসদ গুলি পরিপূর্ণ ভাবে উপভোগ করছে ,আর এই কারণ এই ওদের দিকে প্রায় আমার নজর  চলে যায়। 
     আজ খুব বৃষ্টি ......!!  থামছেইনা..পার্ক এর প্রায় সবাই একটা শেডে র নিচে দাড়াল।পাশে আমার সেই favourite love birds....আমি তাদের দিকে তাকাতেই তারা একটা মুচকি হাসি দিল,বোধ হয় ওরা বুঝতে পেরেছে আমি ওদের লক্ষ করছিলাম।অতঃপর আমি সময় নষ্ট না করে ওদের জিজ্ঞাসা করলাম___" বাড়ি কোথায়??"মেয়েটি লিখে উত্তর দিলো _____"সামনেই মেট্রো স্টেশন এর কাছে "
        ঠিকই ধরেছেন মেয়েটি আসলে বোবা..আর ছেলেটি কানে শুনতে পায়না।তাই হয়তো ওরা সাথে সবসময় নোটবুক রাখে ।মন এর ভাষা তো ওরা নোটবুক ছাড়াও পড়ে নিতে পারে.হয়তো এটা ওদের সাহায্য করে পারিপার্শিক অবস্থান একে অপর কে বোঝানোর জন্য ।আসলে দুজন সত্যি কারের ভালোবাসার মানুষ যখন কাছে আসে তখন মন এর ভাষা ব্যক্ত হয় স্বয়ংক্রিয় ভাবেই...ভালোবাসা চিরকাল ই নিশ্চুপ যা একে অপরের দুর্বলতার জায়গা থেকে দাঁড়িয়ে নিজেদের সবল করে তোলে। তাই শত আলিঙ্গন এর মাঝেও ওদের টা আমার লেগেছে  প্রকৃতির মতো নিঃস্বার্থ।নেই কোনো শারীরিক চাহিদা নেই কোনো কৃত্রিমতা।দুজন এর ফুল এর মতো নিষ্পাপ মন এর চিত্রিত রূপটি আমাকে বেশি মুগ্ধ করেছে।।।
                                                                                                  Chitra Adhikary 

No comments:

Post a Comment

নববর্ষ